Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাস্তব ও দৃশ্যমান ফলছাড়া কোনো চুক্তি হবে না: গালিবাফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:১৪ এএম

বাস্তব ও দৃশ্যমান ফলছাড়া কোনো চুক্তি হবে না: গালিবাফ

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান।  দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘বাস্তব ও দৃশ্যমান ফলছাড়া কোনো চুক্তি গ্রহণ করা হবে না।

রোববার (৩১ মে) ইরানের পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

পুনর্নির্বাচিত স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর গালিবাফ বলেন, কোনো আলোচনায় যুক্তরাষ্ট্রের আশ্বাস বা প্রতিশ্রুতির ওপর ইরান ভরসা করবে না।

তিনি বলেন, ‘শত্রুর কথা ও প্রতিশ্রুতির ওপর কোনো আস্থা নেই।’


তার মতে, ইরানের একমাত্র মানদণ্ড হলো—নিজেদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়নের আগে চুক্তি থেকে বাস্তব, যাচাইযোগ্য এবং কার্যকর ফল পাওয়া নিশ্চিত করা।

এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের দীর্ঘদিনের সন্দেহ ও অনাস্থারই প্রতিফলন। দুই দেশের মধ্যে বহু বছর ধরে নানা বিষয়ে উত্তেজনা ও মতবিরোধ চলছে।

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে ‘আস্থা নেই’

গালিবাফ জোর দিয়ে বলেন, ইরানের কূটনৈতিক অবস্থান সম্পূর্ণভাবে ফলাফলনির্ভর।

তিনি বলেন, ‘আমরা পালটা কোনো প্রতিশ্রুতি পূরণের আগে বাস্তব ফলাফল অর্জন করাকেই একমাত্র মানদণ্ড হিসেবে দেখি।’

তিনি আরও জানান, ইরানের ঘোষিত শর্তগুলো পূরণ হয়েছে—এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান কোনো চুক্তির পথে এগোবে না। এতে বোঝা যায়, আলোচনার ক্ষেত্রে দেশটি এখন আরও সতর্ক ও কঠোর অবস্থান নিয়েছে।


পার্লামেন্ট স্পিকার বলেন, ইরানের আলোচক দল তাদের অবস্থানে অটল রয়েছে এবং দেশটির পররাষ্ট্রনীতিতেও ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি দাবি করেন, ইরানের এই অবস্থান দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য এবং প্রয়োজন হলে জনগণের জন্য ত্যাগ স্বীকারের প্রস্তুতিও তাদের রয়েছে।

এমন সময়ে এই বক্তব্য এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরোক্ষ। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

আরও পড়ুন

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম