Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দামে পতন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৪৮ এএম

বিশ্ববাজারে তেলের দামে পতন

প্রতীকী ছবি

Advertisement

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা জোরদার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।  খবর আল জাজিরার। 

বুধবার (৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড  তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে। 

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।


এদিকে, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। 

এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরাইল যে তা মানছে না, সেনাপ্রধানের এই বক্তব্যেই তা স্পষ্ট। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) হাইফায় অবস্থিত একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন লেবানন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম