Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ এএম

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

তেলের দাম বৃদ্ধির প্রতীকী ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে দরপতন দেখা গেছে।  তেলবাহী জাহাজে হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়। 

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না। তার এই বক্তব্যের পর তেলের দাম কিছুটা কমে আসে।

এদিকে, বৃহস্পতিবার দিন শেষে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ০.৫ শতাংশ কমে যায়। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে। এতে সৌদি আরবের রাজধানী রিয়াদে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।


বৃহস্পতিবার সকালে হুথি বিদ্রোহীদের এক সামরিক মুখপাত্র দাবি করেন, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছেন। এই সংঘাতের বিস্তার মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে গত এক মাসে তেল ও গ্যাস পরিবহণ  বেড়েছে। কয়েক মাস ধরে ইরানের অবরোধের কারণে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। তবে মার্কিন বাহিনীর দিকনির্দেশনা ও নিরাপত্তা সহায়তার কারণে কিছু জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান আবারও এই পথে চলাচলের ঝুঁকি নিচ্ছে।

কিন্তু গত এক সপ্তাহে হরমুজ প্রণালি ও এর আশপাশে তেলবাহী জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এই পথে জ্বালানি পরিবহণ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর পাশাপাশি, হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বাড়ায় লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিও ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল পরিবহণের বিকল্প পথ হিসেবে লোহিত সাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।


জ্বালানি বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হোর্হে লিওনের মতে, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম কিছুটা কমার কথা থাকলেও তা ঘটেনি। তার ভাষায়, লোহিত সাগর অঞ্চলে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।

লিওন আরও বলেন, ইরানকে নিয়ে ট্রাম্পের হুমকিও তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। চলতি সপ্তাহে ট্রাম্প যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প বিবেচনার কথা বলেছিলেন। তবে বৃহস্পতিবার তার বক্তব্যে যুক্তরাষ্ট্র শিগগিরই আবার হামলা শুরু করবে না—এমন ইঙ্গিত পাওয়া যায়।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি

জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

ঘূর্ণিঝড়ের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ঘূর্ণিঝড়ের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আরও পড়ুন

শান্তিতে নোবেল আজ, পুরস্কারের দৌড়ে এগিয়ে কারা?

শান্তিতে নোবেল আজ, পুরস্কারের দৌড়ে এগিয়ে কারা?

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

ট্রাম্প প্রশাসনের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম