Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৬ এএম

ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট দ্রুত ও দৃঢ় পদক্ষেপ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছিল অন্যতম। 


তিনি স্মরণ করে বলেন, পাকিস্তানের স্বাধীনতার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান জাতির জনক মুহাম্মদ আলি জিন্নাহকে  অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন।

তিনি আরও বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে উপকৃত হয়েছে, যার মধ্যে টার্বেলা ড্যাম নির্মাণ অন্যতম।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ১০ লাখেরও বেশি পাকিস্তানি যুর্ক্তরাষ্ট্রে বসবাস করছেন। 

তিনি বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের বাজারে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে রপ্তানি আরও বাড়াতে আগ্রহী। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই দেশ একসঙ্গে কাজ করেছে।


গত বছরের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়ক ছিল। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখা এবং প্রাণহানি রোধে তার ভূমিকার জন্য তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এসব উদ্যোগ অঞ্চলটিতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তথ্যসূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

জেরুজালেম পোস্টের বিশ্লেষণ ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

ইরানের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: ওবামা

ইরানের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: ওবামা

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম