Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ কবে খোলা হবে জানালেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪২ এএম

হরমুজ কবে খোলা হবে জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এর মাধ্যমে তিনি তার আগের বক্তব্য স্পষ্ট করলেন, যেখানে বলা হয়েছিল চুক্তির পর  প্রণালিটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে।  খবর মিডল ইস্ট আইয়ের। 

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা প্রথমে দেন মার্কিন প্রেসিডেন্ট।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন,  ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। 

তিনি বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ করে বলেন, ‘তেল প্রবাহ আবার শুরু হোক।’

তবে পরে এক বিবৃতিতে তিনি জানান, প্রণালিটি সঙ্গে সঙ্গে খোলা হবে না; বরং চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের দিনই এটি পুনরায় চালু করা হবে।


এদিকে  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল রপ্তানি যে হরমুজ প্রণালি দিয়ে পরিচালিত হয়, সেই কৌশলগত জলপথটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উদীয়মান সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সময়ে চুক্তি বাস্তবায়নের পূর্ববর্তী কিছু আলোচনা অনুষ্ঠিত হবে। 

এদিকে, চুক্তির আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে হোয়াইট হাউজ কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তিটি হয়তো তিনি নিজে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করবেন অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করবেন।


অন্যদিকে ফক্স নিউজকে জেডি ভ্যান্স বলেন, ‘এটি শান্তির একটি নতুন দিগন্ত। শান্তির পথ রপ্ত করতে কিছুটা সময় লাগলেও আজ রাতে আমরা একটি বিশাল বড় পদক্ষেপ নিয়েছি।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম