Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০২ পিএম

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

প্রতীকী ছবি

Advertisement

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।  লেইতে প্রদেশের তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ ঘটনা ঘটে। 

সোমবার (২২ ‍জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।  খবর জিও নিউজের। 

পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।  

তাকলোবান সিটি পুলিশ অফিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৯টায় বারাঙ্গাই সান হোসেতে অবস্থিত স্কুলের ভেতরে এ হামলা চালানো হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তাকলোবান পুলিশের প্রধান নোয়েলিতো গেটিগান সাংবাদিকদের জানান, হামলাকারীরা একটি .৩৮ ক্যালিবার রিভলভার এবং একটি ৯ মিলিমিটার পিস্তল ব্যবহার করে গুলি চালায়।


তিনি বলেন, সন্দেহভাজনদের একজন নবম শ্রেণির এক শিক্ষার্থী, যাকে ঘটনার কিছুক্ষণ পরই আটক করা হয়। অন্য সন্দেহভাজন পরে নিজেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আশপাশের এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করার অনুরোধ করেছে।


ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা খুব বেশি দেখা যায় না। এ ধরনের ঘটনা দেশটিতে তুলনামূলকভাবে বিরল।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে কুইজন সিটিতে অবস্থিত আতেনেও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমাবর্তন অনুষ্ঠানে এক বন্দুকধারী গুলি চালায়। ওই ঘটনায় সাবেক লামিতান সিটির মেয়র রোজ ফুরিগাইসহ তিনজন নিহত হয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

মাদকবিরোধী অভিযানে হত্যার অভিযোগ, আইসিসিতে শুরু হচ্ছে দুতার্তের বিচার

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে আবারও গুলি

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে আবারও গুলি

আরও পড়ুন

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

এবার আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় একাই দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম