Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় স্কুল ও রেল সেবা বন্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

ভেনেজুয়েলায়  স্কুল ও রেল সেবা বন্ধ

উদ্ধার অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে।  এ ঘটনায় স্কুল ও রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভেনেজুয়েলার সংবাদ সংস্থা ‘লা পাতিলা’ জানিয়েছে, দেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা এবং মেট্রো ও রেল পরিষেবার পাশাপাশি অপ্রয়োজনীয় বিবেচিত কার্যক্রমগুলোও সাময়িক স্থগিত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, উদ্ধার অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল অভিযানে নেতৃত্ব দেবেন। 


প্রেসিডেন্ট বলেন, রাজধানী কারাকাসে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে। এজন্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

 এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।


ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোমা হামলার হুমকি, ইতালিতে ৩০০ স্কুল খালি

বোমা হামলার হুমকি, ইতালিতে ৩০০ স্কুল খালি

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

আরও পড়ুন

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম