Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৫২ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯

ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ পর্যন্ত ২ হাজার ৯৮০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা হয়েছে। সুইজারল্যান্ডের ৮০ সদস্যের বিশেষ উদ্ধারকারী দল, মেক্সিকোর ত্রাণকর্মী এবং আরও কয়েকটি দেশের উদ্ধারকারী দল ইতোমধ্যে ভেনেজুয়ায় পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম তদারকি করছেন।

কারাকাস এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধসে পড়া ভবনগুলোতে স্থানীয় উদ্ধারকর্মীরা দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মানুষের সাহায্যের আর্তনাদ শোনা যাচ্ছে। এরই মধ্যে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের দুটি প্রধান হাসপাতাল রোগীতে পরিপূর্ণ হয়ে পড়েছে। সেখানে চিকিৎসা সরঞ্জামেরও তীব্র সংকট দেখা দিয়েছে।

বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে ফাটল সৃষ্টি হওয়ার কারণেই এই ভূমিকম্পের উৎপত্তি। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যার প্রভাষক ড. অ্যামি গিলিগান বলেন, এত বড় ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া বিশেষায়িত উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে।

এ ছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদর এবং নেদারল্যান্ডস থেকেও উদ্ধারকারী দল ভেনেজুয়ায় পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, ‘এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সেই আন্তর্জাতিক সহায়তা সমন্বয় করব এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভূমিকম্পের উৎপত্তিস্থল কীভাবে জানা যায়?

ভূমিকম্পের উৎপত্তিস্থল কীভাবে জানা যায়?

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন কীভাবে?

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন কীভাবে?

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

আরও পড়ুন

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম