Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি সংযোজন করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন। নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি সংযোজন করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।' ছবিতে আরও লেখা রয়েছে-'স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’

পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে স্থান পেয়েছে।

ছবিতে দেখা যায়, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্বাক্ষরও রয়েছে। তার ছবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি।

অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও উল্লেখ রয়েছে, যা দেশের ২৫০তম স্বাধীনতা দিবসের প্রতি ইঙ্গিত করে। হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে 'প্যাট্রিয়ট পাসপোর্ট' নামে উল্লেখ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। তবে এই পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত এপ্রিল মাসে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছিলেন, ট্রাম্প-থিমযুক্ত এসব পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে এবং সীমিত মজুত থাকা পর্যন্তই এটি বিতরণ করা হবে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত উপস্থিতি জোরদার করার উদ্যোগের অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে। এর আগে কয়েকটি সরকারি ভবনের বাইরে তার ছবি-সংবলিত ব্যানার টাঙানো হয়েছে এবং ট্রেজারি বিভাগ জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও তাঁর স্বাক্ষর যুক্ত হতে পারে। নতুন পাসপোর্ট কার্যকর হলে ট্রাম্পই হবেন প্রথম দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ নথিতে যুক্ত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আরও পড়ুন

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম