Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের রাস তানুরায় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার (২৮ জুন) সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আজ রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ৩ টা) এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা ১৪ জন আরোহীর সবাই সৌদি নাগরিক ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের রাস তানুরাই টার্মিনালে সৌদি আরামকোর অপরিশোধিত তেল লোডিংয়ের কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। গত শুক্রবারই (২৬ জুন) সেখানে পুনরায় তেল লোডিংয়ের কাজ শুরু হয়েছিল, যার দুদিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি আরব

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি আরব

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম