Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ফাইল ছবি

Advertisement

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছে, বুধবার রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে জরুরি সেবা কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী এবং তিনজন শিশু রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি কেপটাউন থেকে ইস্টার্ন কেপের উদ্দেশে ৭৮ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পথে টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

সৌদিতে সড়কে প্রাণ গেল শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদিতে সড়কে প্রাণ গেল শিশুসহ ৭ বাংলাদেশির

আরও পড়ুন

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম