Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শ্রীলংকায় কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

শ্রীলংকায় কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫

ছবি: সংগৃহীত

Advertisement

শ্রীলংকার নেগোম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো বন্দি ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিবর্ষণের পর এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন বন্দি এবং ৫ জন কারা কর্মকর্তা রয়েছেন। এই সহিংসতায় আহত হয়েছেন আরও প্রায় শতাধিক মানুষ।

স্থানীয় গণমাধ্যম আদাদেরানা ও নিউজ ওয়ারের বরাত দিয়ে জানা গেছে, শ্রীলংকার পশ্চিমাঞ্চলীয় উপকূলের নেগোম্বো কারাগারে রোববার (৫ জুলাই) প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রোববারের সেই প্রাথমিক সংঘর্ষে দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন।

পরদিন সোমবার (৬ জুলাই) পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং কারারক্ষীদের সাথে বন্দিদের নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কারারক্ষীরা গুলি ছুড়তে বাধ্য হয়। কারাগারের এই চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সেখানে সেনা মোতায়েন করেছে শ্রীলংকা সরকার।

বর্তমানে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২ হাজার ৪১৭ জন বন্দি ধারণক্ষমতার এই কারাগারে হঠাৎ কেন এমন ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারাগার ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন করল শ্রীলংকা

মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন করল শ্রীলংকা

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

আরও পড়ুন

চীনের চোখরাঙানি পাত্তা দিল না তাইওয়ান

চীনের চোখরাঙানি পাত্তা দিল না তাইওয়ান

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম