Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসা। ছবি: সংগৃহীত

Advertisement

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০১৩ সালের একটি এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ৮ লাখ ডলার ঘুস নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

এক প্রতিবদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সি রাজাপাকসাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে। ২৩০ কোটি ডলারের এয়ারবাস লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।


সিআইএবিওসি জানায়, চুক্তিটি নিশ্চিত করার জন্য ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, রাজাপাকসা তার অংশ হিসেবে ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন। আদালতকে জানানো হয়, একজন শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রাজাপাকসাকে নগদ অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। রাজাপাকসার আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়।

রাজাপাকসের আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়। গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধেও বিমান কেনার ঘটনায় ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে।


শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা মার্চ মাসে তদন্তকারীদের জানান যে, তিনি প্রেসিডেন্টকে প্রায় পাঁচ লাখ ডলার ঘুস দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেফতার হওয়ার  ঠিক আগে চন্দ্রসেনাকে এক আত্মীয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম