Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

সংগৃহীত ছবি।

Advertisement

দক্ষিণ ফ্রান্সের পিরেনে-ওরিয়েন্টাল অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অন্তত ১২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ৮০০ দমকলকর্মী কাজ করছেন, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রেভিলাক কমিউনে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। 

বিএফএমটিভির বরাত দিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পিরেনে-ওরিয়েন্টাল অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

পিরেনে-ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলজিওইনো বলেন, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে সোমবারের মতোই আবহাওয়া বিরূপ থাকায় মঙ্গলবারের মধ্যেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের তিনটি বিভাগে দাবানলের ঝুঁকি ‘অত্যন্ত বেশি’ এবং আরও ৬১টি বিভাগে ‘উচ্চ’ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের কারণে ৬১টি বিভাগে ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যা দাবানল নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলবে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু সোমবার জাতীয় পরিষদে বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৫০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি বাড়ছে, তাই পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

ফ্রান্সে ফের উত্তাল রাজপথ

ফ্রান্সে ফের উত্তাল রাজপথ

ইউরোপে কি দিন দিন ইসলামবিদ্বেষ বেড়েই চলেছে?

আল-জাজিরার বিশ্লেষণ ইউরোপে কি দিন দিন ইসলামবিদ্বেষ বেড়েই চলেছে?

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

প্যারিসে আন্দোলনকারীর মৃত্যুতে উত্তেজনা

বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স প্যারিসে আন্দোলনকারীর মৃত্যুতে উত্তেজনা

আরও পড়ুন

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম