Logo
Logo
×
   

আন্তর্জাতিক

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটের প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।রোববার (১২ জুলাই) ভোরে তার দপ্তরের যোগাযোগ-বিষয়ক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যোগাযোগ-বিষয়ক পরিচালক লেখেন, শনিবার (১১ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে তিনি (গ্রাহাম) মারা যান। 

তবে তার অসুস্থতার ধরন বা মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

লিন্ডসে গ্রাহামের মৃত্যু ওয়াশিংটন এবং রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ধরনের ধাক্কা। গ্রাহাম ২০০৩ সাল থেকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন।


অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর রিজার্ভ কর্নেল গ্রাহাম সামরিক আইনজীবী হিসেবেও কাজ করেছেন। তিনি কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। ইরাক যুদ্ধে তিনি প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনায়ও তিনি ট্রাম্প প্রশাসনের অন্যতম জোরালো সমর্থক ছিলেন।

২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  সে সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হলেও পরে তিনি ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোগীতে পরিণত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .