Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিকে দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, এটি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’। 

মোহসেন রেজা বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালিকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেছেন, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’

ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, এমন অভিযোগ করে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

হামলার দিনক্ষণ ঠিক করতে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোন

হামলার দিনক্ষণ ঠিক করতে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোন

নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান, তিন মাস ধরে চলছে প্রস্তুতি

নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান, তিন মাস ধরে চলছে প্রস্তুতি

ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার

আরও পড়ুন

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম