Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, ‘সমঝোতা এখনো সম্ভব’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, ‘সমঝোতা এখনো সম্ভব’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে ওয়াংশিটন ।  দুদেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী।  যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনো সম্ভব’।

মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা চালিয়েছে। সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ মানুষের ওপর হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 

বিবৃতিতে আরও বলা হয়, হামলা শুরু হয় গ্রিনিচ মান সময় রাত ৮টা ৪৫ মিনিটে।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনো সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি সমঝোতা সম্ভব। দুই দিন আগেও আমাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই সেই চুক্তি করতে পারবে না, আরও আলোচনা করতে চায়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

আরও পড়ুন

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম