Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৫৬১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৫৬১

এখনো ক্ষতিগ্রস্থ ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

Advertisement

গত মাসে ভেনেজুয়েলায় পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

সোমবার (১৩ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত মানুষের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫।

ভূমিকম্পের পর দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

সূত্র: আনাদলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

আরও পড়ুন

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

যে ৫ কারণে বাজেভাবে হারল ট্রাম্পের দল

যে ৫ কারণে বাজেভাবে হারল ট্রাম্পের দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম