Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রয়টার্স-ইপসোসের জরিপ

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ৭৯ শতাংশ মার্কিনি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ৭৯ শতাংশ মার্কিনি

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত দীর্ঘ সময় ধরে চলবে বলে মনে করছেন প্রতি পাঁচজনের মধ্যে চারজন মার্কিন নাগরিক। রয়টার্স-ইপসোসের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। 

যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের জাহাজ চলাচলে আবারও অবরোধ ঘোষণার পর এই জরিপটি করা হয়। 

তিন দিনব্যাপী পরিচালিত জরিপটি গত রোববার শেষ হয়। এতে অংশ নেওয়া ৭৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলবে। মার্চের শেষ দিকে একই ধরনের জরিপে এ হার ছিল ৬৫ শতাংশ। মাত্র ১৮ শতাংশ মনে করেন, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে।

জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে মত দিয়েছেন। গত ২৬ জুন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

সারা দেশ থেকে ১ হাজার ১৯ জন প্রাপ্তবয়স্ক এই জরিপে অংশ নেন। এর সম্ভাব্য ত্রুটির হার প্রায় ৪ শতাংশ।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র উপসাগরে ইরানের জাহাজ চলাচলের ওপর পুনরায় অবরোধ কার্যকর করছে। শাপাশি তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী সব পণ্যের ওপর ২০ শতাংশ অর্থ যুক্তরাষ্ট্র আদায় করবে। এর আগে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণা দেয় এবং দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বেড়ে যায়।


জরিপে আরও দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এই যুদ্ধের কারণে আগামী এক বছরে জ্বালানির দাম আরও বাড়বে। আর অর্ধেক উত্তরদাতা মনে করেন, এই যুদ্ধের জন্য যে মূল্য দিতে হচ্ছে, তা সার্থক নয়।

সংঘাত শুরুর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। রিপাবলিকান কৌশলবিদদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্পের কর-ছাড় নীতির রাজনৈতিক সুফল অনেকটাই ম্লান হয়ে গেছে।


বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এতে প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতা হারানোর পাশাপাশি সিনেটেও ক্ষতির আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম