Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন হামলায় ইরানে আরও ৮ জনের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পিএম

মার্কিন হামলায় ইরানে আরও ৮ জনের মৃত্যু

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়।

Advertisement

যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত আটজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু করা হামলায় এখন পর্যন্ত মোট ৩৮ জন নিহত হয়েছেন।  এছাড়া ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

কেরমানপুরের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে তিন নারী এবং ১৮ বছরের কম বয়সি একজন কিশোর রয়েছেন। আহতদের মধ্যে ২২ নারী ও ৯ জন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে।  টানা ষষ্ঠ রাতের মতো পরিচালিত এ অভিযানে ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল।  ওই সমঝোতার উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

আরও পড়ুন

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম