Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য ৯৫ হাজার টাকার পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের যুবক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৪১ এএম

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য ৯৫ হাজার টাকার পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের যুবক

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য পিজ্জা পাঠিয়েছেন এক যুবক। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।  শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ জনগন—সবাই।  এরইমধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরে থাকা নাগাল্যান্ডের এক যুবকের মানবিক উদ্যোগ সবার নজর কেড়েছে।

নাগাল্যান্ডের বাসিন্দা জা-লহৌ অনলাইনে ডমিনোজ থেকে ১৫০টি ‘চিজ বার্স্ট’ পিজ্জা অর্ডার করে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। এ জন্য তার মোট খরচ হয় ৬৭ হাজার ৭৩৪ টাকা ১৮ রুপি ( বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার টাকা)। 

এক ইন্সটাগ্রাম পোস্টে জা-লহৌ জানান, গত ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অর্ডারটি করেন। সাধারণ পিজ্জার বদলে তিনি অতিরিক্ত চিজসহ ‘কোরিয়ান সুইট চিলি চিজ বার্স্ট’ এবং ‘ফার্মহাউস চিজ বার্স্ট’ পিজ্জা বেছে নেন।

এই বিশাল খাদ্য সরবরাহের ছবি ও বিল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতির অনন্য প্রকাশ হিসেবে প্রশংসা করেন।

জা-লহৌ তার পোস্টে লিখেছেন,‘আমি নাগাল্যান্ডে বসে আছি, আর হাজারো শিক্ষার্থী যন্তর মন্তরে নিজেদের ভবিষ্যৎ ও একটি ন্যায্য শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে। আমি তাদের পাশে সরাসরি থাকতে পারিনি। তাই এটুকুই আমার পক্ষ থেকে করার চেষ্টা।’

তিনি আরও জানান, খাবার পৌঁছে দেওয়ার সময় ডমিনোজের ডেলিভারি কর্মী যখন জানতে চান কার হাতে অর্ডারটি তুলে দেবেন, তখন তিনি বলেন, ‘যে এখনো কিছু খায়নি, তার হাতেই দিয়ে দিন।’

জা-লহৌ স্পষ্ট করে জানান, এই ঘটনা তিনি প্রশংসা পাওয়ার জন্য প্রকাশ করেননি। বরং তার আশা, এটি দেখে অন্যরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন। 

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য তিনি আরও প্রায় ৫ হাজার টাকার বিস্কুটও পাঠিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল ফ্রান্সের টাউন হল, এবার বিক্ষোভের আগুনে ধ্বংস

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল ফ্রান্সের টাউন হল, এবার বিক্ষোভের আগুনে ধ্বংস

বিক্ষোভ দমনে যেসব কৌশল নিচ্ছে ভারতের পুলিশ

বিক্ষোভ দমনে যেসব কৌশল নিচ্ছে ভারতের পুলিশ

ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

বিজেপির অভিযোগ ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

আরও পড়ুন

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম