Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে এই প্রহ্লাদ জোশী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে এই প্রহ্লাদ জোশী?

প্রহ্লাদ জোশী। ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক গৃহিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নতুন দায়িত্ব ঘোষণা করা হয়।

বর্তমানে প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তদারকিও করবেন। ২০২৪ সালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ফিরে আসা পাঁচবারের এই সংসদ সদস্যকে বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা হিসেবে গণ্য করা হয়।

১৯৬২ সালের নভেম্বরে উত্তর কর্ণাটকের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী জোশী অল্প বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সাথে যুক্ত হন। ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। 

পরবর্তীতে ২০০৪ সালে ধারওয়াদ-হুব্বালী লোকসভা আসন থেকে বিজয়ী হয়ে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং এরপর থেকে প্রতিটি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে নিজের আসনটি ধরে রেখেছেন। ২০১৯ সালে তিনি প্রথম মোদি মন্ত্রিসভায় সংসদীয় বিষয়কমন্ত্রী এবং কয়লা ও খনি মন্ত্রীর দায়িত্ব পান।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায়ের কিছু অংশের বিরোধিতার মুখে পড়লেও, সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়। 

সমস্ত রাজনৈতিক চ্যালেঞ্জ ও সমালোচনা পেরিয়ে প্রহ্লাদ জোশী কর্ণাটক রাজ্য শাখা এবং জাতীয় নেতৃত্বে বিজেপির অন্যতম প্রধান ও প্রভাবশালী মুখ হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগ ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম