Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ২

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ২

গুলির সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য ও সংগীত উৎসব চলছিল।

Advertisement

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল সেন্টারে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সি একটি শিশুও রয়েছে। 

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) ‘বাইট অব সিয়াটল’ খাদ্য ও সংগীত উৎসব এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমো নিউজ জরুরি সেবাকর্মীদের বরাতে জানায়, গুলির সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য ও সংগীত উৎসব চলছিল।

সিয়াটল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, একাধিক হতাহতের ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। একই সঙ্গে জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। এছাড়া এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে পুলিশকে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেলেও, ওই ব্যক্তি গুলির ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সিয়াটল শহরের বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছেই অবস্থিত সিয়াটল সেন্টার। ১৯৬২ সালের ওয়ার্ল্ডস ফেয়ার উপলক্ষে নির্মিত এ স্থানে সপ্তাহজুড়ে অনুষ্ঠিত হচ্ছিল বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব। এতে শত শত স্থানীয় খাদ্য বিক্রেতা ও সংগীতশিল্পী অংশ নিয়েছিলেন।

ঘটনার কারণ এবং হামলাকারীর পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

সিআইএ’র প্রতিবেদন ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আরও পড়ুন

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম