Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র?

ইরান দাবি করছে ২০০ এর বেশি মার্কিন সেনা তারা হত্যা করেছে, তবে সেই দাবি অস্বীকার করছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের হামলায় নিহত চারজন মার্কিন সেনাকে সরকারি যুদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা বিভাগে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এমন দাবি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগে ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এ যুদ্ধে নিহত ও আহত সেনাদের তথ্য প্রকাশ করা হত। তবে গত সপ্তাহে নিহত চার সেনা এবং বহু আহত সদস্যের তথ্য মূল তালিকা থেকে সরিয়ে বিদেশি অভিযান নামে নতুন একটি বিভাগে স্থানান্তর করা হয়।

নতুন তালিকায় নিহত চার সেনার পাশাপাশি ২০৭ জন আহত মার্কিন সেনার নাম রয়েছে। তবে এই আহতদের সবাই যে সরাসরি ইরান যুদ্ধের সময় আহত হয়েছেন, তা নিশ্চিত নয়।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেন, হতাহতের সংখ্যা প্রকাশে যে পরিবর্তন দেখা গেছে, তা ডেটার অসঙ্গতি ও সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

তবে এই পরিবর্তনের পর যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এপি জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে পেন্টাগন হতাহত ও সামরিক কৌশল সম্পর্কে আগের তুলনায় অনেক কম তথ্য প্রকাশ করছে।

এছাড়া মে মাসের শুরু থেকে যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি পেন্টাগন। আর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাংবাদিকদের জন্য নিয়মিত হতাহতের প্রতিবেদন প্রকাশ বন্ধ রেখেছে। ঠিক এই সময়ে ইরান দাবি করছে, গত ১৫ দিনে তারা অন্তত ২০০ জন মার্কিন সেনা হত্যা করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

হঠাৎ যুক্তরাষ্ট্র-ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, কারণ কী?

হঠাৎ যুক্তরাষ্ট্র-ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, কারণ কী?

যুদ্ধের মধ্যেই কমল তেলের দাম

যুদ্ধের মধ্যেই কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম