Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান শিয়া নেতার, আইআরজিসিকে বার্তা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান শিয়া নেতার, আইআরজিসিকে বার্তা

সংগৃহীত ছবি

Advertisement

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক কর্মকাণ্ড না চালানোর আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-সাদর বলেন, ইরাককে কোনো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়নি। তাই ইরানের বাহিনী ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের ইরাকের মাটি থেকে দূরে থাকা উচিত।

তিনি সতর্ক করে বলেন, কিছু অবাধ্য মিলিশিয়া যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যাতে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত পায়।

আল-সাদর আরও বলেন, ইরাককে অর্থহীন আরেকটি যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

ইরাকের এই শিয়া নেতা আশঙ্কা প্রকাশ করেন, দেশের ভেতরে ও বাইরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, দীর্ঘদিনের যুদ্ধ ইরাকের সম্পদ ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন দেশটির সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি।

একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি শান্তি ও সমঝোতার আহ্বান জানিয়ে বিদেশি সামরিক ঘাঁটি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং বিদেশি আধিপত্য থেকে মুক্ত একটি অঞ্চলের প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম