Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মেরিন কর্পসের একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মেরিন কর্পসের একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  তবে দুর্ঘটনার ঠিক আগে পাইলট জরুরি ইজেকশন (বিমান থেকে বেরিয়ে আসা) করতে সক্ষম হন।  ফলে তিনি আহত হলেও তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।  খবর সামা টিভির

মেরিন কর্পস জানায়, বিমানটি সান ডিয়েগোর কাছে মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের আশপাশে বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।  সেখানে তার শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, একটি খোলা মাঠে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সামরিক সদস্য ও দমকলকর্মীরা কাজ করছেন। আগুন নেভানোর রাসায়নিক পদার্থে দুর্ঘটনাস্থলের কিছু অংশ ঢেকে যায়।

সান ডিয়েগো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়েও আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তিনি মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, দুটি সামরিক বিমান রানওয়ের দিকে এগিয়ে আসছিল। এর মধ্যে একটি বিমান নিচু উচ্চতায় হঠাৎ অনেক ধীরগতিতে চলতে শুরু করে। মাটি থেকে প্রায় ১০০ ফুট ওপরে থাকা অবস্থায় পাইলট ইজেক্ট করেন এবং কয়েক মুহূর্ত পর প্যারাশুট খুলে যায়। এরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়া এফ-৩৫বি হলো লকহিড মার্টিন নির্মিত এফ-৩৫ লাইটনিং–২ যুদ্ধবিমানের এমন একটি সংস্করণ, যা স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম। এটি মূলত উভচর যুদ্ধজাহাজ ও সীমিত সুবিধাসম্পন্ন বিমানঘাঁটি থেকে পরিচালনার জন্য মার্কিন মেরিন কর্পস ব্যবহার করে।

মেরিন কর্পস জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল ইসরাইল

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম