Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপকে ‘হালকাভাবে নিচ্ছে না’ ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০১ এএম

ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপকে ‘হালকাভাবে নিচ্ছে না’ ইরান

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে মার্কিন হামলার শঙ্কা কাটেনি। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি আলজাজিরাকে বলেন, মধ্যস্থতাকারীদের সাহায্যে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ব্যাক চ্যানেল’ বা গোপন আলোচনা চলছে। তবে এর অর্থ এই নয় যে, ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপগুলোকে ইরান ছোট করে দেখছে। 

তার দাবি, মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক কিছু করলে পরিস্থিতি কল্পনাতীত ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি সতর্ক করেন।

এসলামি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে ইরান সবসময়ই প্রস্তুত। ট্রাম্প যুদ্ধবিরতি ভেঙেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকে ফিরে এলেই এই অঞ্চলে শান্তি নিশ্চিত হবে।’

এদিকে, সংঘাত শুরুর আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক্সে দেওয়া বার্তায় তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের এখনই ওই অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে। একইসঙ্গে বাইরের নাগরিকদেরও সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দপ্তরের আশঙ্কা, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট জায়গাগুলোতে হামলা চালাতে পারে। ট্রাম্প গত সপ্তাহে ইরানের ওপর নজিরবিহীন হামলার হুমকি দেওয়ার পরও ঠিক এমন সতর্কতা জারি করা হয়েছিল। যদিও পরে হামলার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন চুক্তির উদ্যোগ ইরান-যুক্তরাষ্ট্রের, শর্তের জবাব চায় তেহরান

নতুন চুক্তির উদ্যোগ ইরান-যুক্তরাষ্ট্রের, শর্তের জবাব চায় তেহরান

জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান

জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আরও পড়ুন

ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে নতুন মুখ

ইমরান খানের মুক্তির লড়াইয়ে রাজপথে নতুন মুখ

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

স্যাটেলাইটে গাজার ভয়াবহ চিত্র ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম