Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ছবি: সংগৃহীত

Advertisement

পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের সময় একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) পেরুর নাজকা শহরের কাছে একটি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নাজকার মিউনিসিপ্যাল গভর্নমেন্ট ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি শত শত বছর আগে স্থানীয় আদিবাসীদের তৈরি মরুভূমির বিশাল সব ভূ-চিত্র বা জিওগ্লিফ দেখানোর জন্য পর্যটকদের নিয়ে একটি সাইটসিয়িং ফ্লাইটে বের হয়েছিল। 

সাধারণত এই বিশালাকার প্রাণীর প্রতিকৃতিগুলো শুধু বিমান বা ভিউয়িং টাওয়ার থেকেই পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়।

পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় পতিত বিমানটিতে দুই ক্রু সদস্যসহ মোট ১১ জন বিদেশি পর্যটক ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসোসিয়েশন আন্দিনা জানিয়েছে, নিহত পর্যটকদের মধ্যে দু'জন জার্মানি, দু'জন স্পেন এবং সাতজন ইতালির নাগরিক।

নিকটবর্তী ইকা শহর থেকে ছেড়ে আসা বিমানটি পরিচালনা করছিল পেরুর বিমান সংস্থা ‘অ্যারোডিয়ানা’। বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায়, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান দিয়ে নাজকা লাইনসের ওপর দিয়ে পর্যটকদের জন্য এই মনোরম ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এয়ারোডিয়ানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিমান দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম