Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

Advertisement

সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে। 

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ।

চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘নরিনকো’র তৈরি এই ১৫৫ মিলিমিটারের এসএইচ-১৫ হাউইটজারটি ৬×৬ চ্যাসিসের ওপর বসানো এবং এতে ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে। 

অস্ত্রটি ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

এছাড়া এর স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে ছয় রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম।

এই অস্ত্র মোতায়েন চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান গভীর প্রতিরক্ষা সম্পর্কেরই বহিঃপ্রকাশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন। চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে। 

উল্লেখ্য, গত বছর অপারেশন সিন্দুরের পর পাকিস্তান ভারতের সাথে সংঘর্ষে এই চীনা অস্ত্রের চমৎকার পারফরম্যান্সের কথা দাবি করেছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভারতের ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

ভারতের মণিপুর ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

পাকিস্তানে পেট্রোলের দাম কমল

পাকিস্তানে পেট্রোলের দাম কমল

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম