Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণে সম্মত হয়েছে ইরান ও ওমান।  পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে দুই দেশ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তেহরান। 

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, এই সমঝোতা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।  তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে পরিস্থিতির পূর্ণ উন্নতি সম্ভব নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হরমুজ প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান।  তেহরান বারবার সতর্ক করেছে, তাদের অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান একটি সমঝোতা চায়। তবে ইরান সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, এ বিষয়ে তারা সরাসরি প্রতিবেশী ওমানের সঙ্গেই সমন্বয় করছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য নৌপথের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত হয়েছে। তৃতীয় কোনো পক্ষ বাধা না দিলে শিগগিরই একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে, যার খসড়া এখন শেষ পর্যায়ে রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজের নিরাপত্তা নিশ্চিত হবে—এমনটা বলা যাবে না।

বাঘেইয়ের মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের বিরুদ্ধে চলমান হুমকি ও আগ্রাসী কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি এখনো রয়ে গেছে।


এদিকে নিরাপত্তা ঝুঁকির মধ্যেই বুধবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ওমানের কুমজার উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে জাহাজ ও নাবিকরা নিরাপদ আছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম