Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে ঝুঁকিতে পড়বে মার্কিন বাহিনী: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে ঝুঁকিতে পড়বে মার্কিন বাহিনী: ইরান

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী।

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ তৈরি করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে এবং হতাহতের ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। খবর মেহের নিউজ এজেন্সির।  

সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব হিসেবে দায়িত্ব পাওয়া রেজায়ী বলেন, হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেব না।

তিনি আরও বলেন, ইরান বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ জলপথকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাহরাইনেও দফায় দফায় আঘাত

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাহরাইনেও দফায় দফায় আঘাত

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম