Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত।

Advertisement

ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে প্রণীত ওই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার করা এবং সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মোসাদ প্রধান রোমান গোফম্যান ওই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি কয়েক মাস আগে এ পদে নিয়োগ পেয়েছিলেন। অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিভাগের প্রধান। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার আড়ালে ইরানের ভেতরে সরকারবিরোধী কর্মকাণ্ড সক্রিয় করা যায়। একই সঙ্গে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনাও বিবেচনায় ছিল।

চ্যানেল ১২ আরও জানায়, পরিকল্পনাটি হয় বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, নয়তো কার্যকর হওয়ার আগেই স্থগিত হয়ে যায়। মোসাদ প্রধান গোফম্যানের সঙ্গে বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না। ইরান-সংক্রান্ত কৌশল ও অগ্রাধিকারে মতপার্থক্যও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, পরিকল্পনায় ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সম্ভাব্য সরকার পরিবর্তনের পরবর্তী ধাপ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

মোসাদ ও সিআইএর যৌথ উদ্যোগে কুর্দি যোদ্ধাদের সহায়তায় ইরানে প্রভাব বিস্তারের একটি পরিকল্পনাও বিবেচনায় ছিল। তবে সেটি প্রাথমিক পর্যায়েই থেমে যায় এবং পরে বাতিল করা হয়। সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   

এ বিষয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ১৩ মার্চ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছিলেন, ইরানের সরকারকে উৎখাত করা সহজ হবে না। সে সময় তিনি বলেছিলেন, এটি ঘটবেই—এমন কোনো নিশ্চয়তা নেই।

অন্যদিকে, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামরিক হামলা, পাল্টা হামলা এবং পরবর্তী কূটনৈতিক তৎপরতার মধ্যেও হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধ অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

আলজাজিরার এক্সপ্লেইনার মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

প্রেস টিভির দাবি নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

হুমকি-ধমকির মধ্যেই চলছে গোপন কূটনীতি

হুমকি-ধমকির মধ্যেই চলছে গোপন কূটনীতি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

আরও পড়ুন

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

আলজাজিরার এক্সপ্লেইনার মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম