Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

থাইল্যান্ডে কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

থাইল্যান্ডে কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৭

ছবি: সংগৃহীত

Advertisement

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি বাড়িতে ও স্কুলে ১৪ বছর বয়সি এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে সাতজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গণমাধ্যমকে জানিয়েছেন, ননথাবুরির দেবসিরিন স্কুলের ওই ছাত্র প্রথমে তার বাড়িতে নিজের দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে স্কুলে গিয়ে আরও পাঁচ শিক্ষককে হত্যা করে এবং পরবর্তীতে নিজেই আত্মহত্যা করে। 

আত্মহত্যার সময়ও বন্দুকধারীর কাছে ৩০টির বেশি গুলি অবশিষ্ট ছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় সকাল ১০টার একটু পর এই হামলা শুরু হয়। পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে গুলি চালিয়েছিল এবং হামলাটি আগে থেকেই সুপরিকল্পিত ছিল। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট মোটিভ প্রকাশ করেনি, যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন যে পড়াশোনার চাপের কারণে ওই কিশোর মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দেবসিরিন স্কুলের এক সপ্তম শ্রেণির ছাত্রী জানায়, ওই সময় সে তার শিক্ষিকার ঠিক সামনে দাঁড়িয়ে ছিল এবং কথা বলার মাঝেই হামলাকারী এসে শিক্ষিকাকে গুলি করে। আতঙ্কিত শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে স্কুলের প্রাচীর টপকে পালিয়ে যায় এবং অনেকে শ্রেণিকক্ষে লুকিয়ে থেকে রক্ষা পায়। 

এই মর্মান্তিক ঘটনার পর আশপাশের স্কুলগুলোতে ক্লাস স্থগিত করা হয় এবং কর্তৃপক্ষ রক্তদানের আহ্বান জানায়।

থাইল্যান্ডে অস্ত্র রাখার কঠোর আইন থাকলেও দেশটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বেসামরিক নাগরিকদের কাছে ব্যক্তিগত অস্ত্র রাখার হার বেশ বেশি। এই ঘটনার পর দেশটির সরকারের ওপর বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার নতুন চাপ সৃষ্টি হয়েছে। 

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল শোক প্রকাশ করে ঘোষণা দিয়েছেন যে নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী এখন থেকে শুধুমাত্র দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদেরই অস্ত্র বহন করার অনুমতি দেওয়া হবে।

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্যার পানিতে জেট স্কি চালিয়ে দিলেন যুবক, এরপর…

বন্যার পানিতে জেট স্কি চালিয়ে দিলেন যুবক, এরপর…

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

মাতাল হয়ে মারামারি, থাইল্যান্ড থেকে জাহাজে পাঠানো হলো দুই মার্কিন নাবিককে

মাতাল হয়ে মারামারি, থাইল্যান্ড থেকে জাহাজে পাঠানো হলো দুই মার্কিন নাবিককে

২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘আব্রাহাম লিংকন’

২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘আব্রাহাম লিংকন’

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

আরও পড়ুন

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম