Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘উসকানির জবাব দেওয়া হবে’, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

‘উসকানির জবাব দেওয়া হবে’, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি

সৌদি আরবের একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়েমেনের হামলা।

Advertisement

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব যেকোনো ধরনের উত্তেজনা বা সামরিক তৎপরতা বাড়ালে তার জবাবও দেওয়া হবে। খবর মেহের নিউজ এজেন্সির। 

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ওই কেন্দ্রে সৌদি সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হামলাগুলো ছিল ‘নির্ভুল ও কার্যকর’।

সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল রয়েছে—‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানে হামলা চালানো’।  

তিনি আরও সতর্ক করে বলেন, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব ‘তাৎক্ষণিক ও কঠোরভাবে’ দেওয়া হবে।

ইয়েমেনের এই সামরিক মুখপাত্র দেশটির যেসব মানুষকে তিনি ‘বিভ্রান্ত ও প্রতারিত’ বলে উল্লেখ করেছেন, তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। 

তিনি সতর্ক করে বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই তাদের ফিরে আসা উচিত। একই সঙ্গে বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা ‘বিশ্বাসঘাতকদের’ জন্য নিজেদের ‘জ্বালানি’ হিসেবে ব্যবহার না হওয়ারও আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম