Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গড়ার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গড়ার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেইসঙ্গে তিনি ইসরাইলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তান গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

খাজা আসিফ বলেন, ‘ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ভূমিকা বিবেচনায় মুসলিম বিশ্বের দেশগুলোর একসঙ্গে দাঁড়িয়ে এর মোকাবিলা করা উচিত।’

তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে অন্তত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে পুরো ইসলামী বিশ্বকে একসঙ্গে হয়ে এর মোকাবিলা করতে হবে।’

ফিলিস্তিনিদের অধিকার ও তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতে থাকবে বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরাইলের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী অবস্থান’ ক্ষমতায় কে থাকছে, তার ওপর নির্ভর করে পরিবর্তন হবে না।

তার অভিযোগ, ইসরাইল ভবিষ্যতেও এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

প্রেস টিভির দাবি নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

ইসরাইলে বিমান বিধ্বস্ত

ইসরাইলে বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

আলজাজিরার এক্সপ্লেইনার মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম