Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজের নতুন বাস্তবতা না মেনে উপায় নেই যুক্তরাষ্ট্রের: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

হরমুজের নতুন বাস্তবতা না মেনে উপায় নেই যুক্তরাষ্ট্রের: ইরান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করতে চায় ইরান। সংগৃহীত ছবি

Advertisement

হরমুজ প্রণালিতে ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে, তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার মতে, নতুন এ বাস্তবতা অপরিবর্তনীয়।

শনিবার (৮ আগস্ট) তেহরানে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হরমুজ প্রণালিতে চালু হওয়া নতুন নিয়মের কথা উল্লেখ করে বলেন, এসব ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে।

উপসাগরীয় এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালিতে তৈরি হওয়া নতুন বাস্তবতা উপেক্ষা করলে আগ্রাসী পক্ষকে অতীতের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর যথেষ্ট প্রেরণা ও দৃঢ় সংকল্প রয়েছে।

ইরানি এই জেনারেল আরও বলেন, দেশের প্রতিরক্ষা ও রাষ্ট্রব্যবস্থা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। উচ্চ মনোবল নিয়ে ইরানি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণকেন্দ্রে অবস্থান করছেন এবং শত্রুর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কার্যকর অভিযান পরিচালনা করেছেন।

ইরানের দাবি করছে, হরমুজ প্রণালিতে আগের নিয়ম আর নেই। এখন ইরানের নির্ধারিত নতুন শর্ত ও ব্যবস্থাকে হিসাবের মধ্যে রেখেই অন্য দেশগুলোকে চলতে হবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান টোল/সার্ভিস ফি বা নিরাপদে চলাচলের বিনিময়ে অর্থ নেওয়ার ব্যবস্থা নিয়ে অবস্থান নিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

হরমুজে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্স

২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্স

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে  শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আরও পড়ুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম