Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীন

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, বাতিল হাজারো ফ্লাইট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, বাতিল হাজারো ফ্লাইট

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) টাইফুন নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’।  ঝড়টির প্রভাবে এরইমধ্যে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৯ আগস্ট) সাংহাইয়ের দুটি প্রধান যাত্রীবাহী বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশের ঝেজিয়াং প্রদেশের হাংঝু বিমানবন্দরেও ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের ওকিনাওয়া এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে আনার পর টাইফুন ডলফিন রোববার গভীর রাত অথবা সোমবারের প্রথম দিকে ঝেজিয়াং বা পাশের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওকিনাওয়ার স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, টাইফুনের কারণে সেখানে সাতজন সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে শতবর্ষী এক বৃদ্ধও রয়েছেন। ঝোড়ো বাতাসে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।


রোববার বিকেল পর্যন্ত ওকিনাওয়ার প্রায় ৫ হাজার ২৯০টি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।

এদিকে, টাইফুনের প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস শুরু হয়েছে। সেখানে কয়েক ডজন ফেরি চলাচল বন্ধ করা হয়েছে এবং ১৮০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

চীনে সর্বোচ্চ সতর্কতা

রোববার সকালে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) টাইফুন নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।  কেন্দ্রটি জানিয়েছে, মধ্য ও পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার বিকেল পর্যন্ত সাংহাই ছাড়াও ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

চীনে আঘাত হানার পর টাইফুন ‘ডলফিন’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।


টাইফুনটি আঘাত হানার আগেই শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ফুজিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৯৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছেবলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। 

ঝেজিয়াং ও ফুজিয়ানে ২০০টির বেশি ফেরি রুটের চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সমুদ্রভিত্তিক বিভিন্ন প্রকল্পের কাজও স্থগিত করা হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত ৪৭৪টি নির্মাণ ও কাজের জাহাজকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার কিছু ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

চীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের

চীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের

ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

জনপ্রশাসন উপদেষ্টা ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

লগইঙ্ক কী, কেন এটি অচল হয়ে পড়ল?

লগইঙ্ক কী, কেন এটি অচল হয়ে পড়ল?

চীনের সেই ‘বাণিজ্যিক অস্ত্র’ এখন অচল

চীনের সেই ‘বাণিজ্যিক অস্ত্র’ এখন অচল

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

আরও পড়ুন

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম