Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

প্রতীকী ছবি

Advertisement

গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরাইল এই ১৫ দফার নথিটি পুরোপুরি অস্বীকার করছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করবে না।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরাইল হামাসের কেবল কাল্পনিক বা লোকদেখানো বিলুপ্তি নয়, বরং প্রকৃত বিলুপ্তি চায়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সাথে তাদের আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি ইসরাইলের জন্য গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম