Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনে টাইফুন ‘ডলফিন’র আঘাত, সরানো হলো ১০ লাখেরও বেশি মানুষকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

চীনে টাইফুন ‘ডলফিন’র আঘাত, সরানো হলো ১০ লাখেরও বেশি মানুষকে

রোববার সন্ধ্যায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে টাইফুনটি। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’।  এরইমধ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর সাংহাইও রয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে টাইফুনটি। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আঘাত হানার সময় এর সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)। এর প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝৌ শহরেও দ্বিতীয়বারের মতো আঘাত হানে ঝড়টি।

টাইফুনের কারণে পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে চীনা কর্তৃপক্ষ ‘ডলফিন’র জন্য সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট  জারি করেছিল। তবে সোমবার সকালে ঝড়টির শক্তি কমে যাওয়ায় সতর্কতার মাত্রা কমিয়ে এটিকে ক্রান্তীয় ঝড়ে পরিণত করা হয়।


তবে ডলফিন এখনো স্থলভাগের আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


স্থানীয় প্রশাসন মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং সাংহাইয়ের দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থানও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ এশিয়ায় অপরিণত শিশু জন্মের হার বেশি কেন, উঠে এলো গবেষণায়

দক্ষিণ এশিয়ায় অপরিণত শিশু জন্মের হার বেশি কেন, উঠে এলো গবেষণায়

মানবদেহে প্রথমবারের মতো স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

মানবদেহে প্রথমবারের মতো স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

আরও পড়ুন

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম