Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজায়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজায়ি

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) প্রধান মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) প্রধান মোহসেন রেজায়ি নিযুক্ত হয়েছেন।  দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাকে নিয়োগ দেন। 

নতুন দায়িত্বের পাশাপাশি রেজায়ি এই কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্বও পালন করবেন। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি।

রেজায়ি এই পদে মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জোলঘাদর এই দায়িত্ব নিয়েছিলেন।


মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য। এই পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করে।

১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও রেজায়ি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন।


এদিকে নেতৃত্বে এই পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া, জানাল ইরান

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া, জানাল ইরান

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

আরও পড়ুন

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

আল-জাজিরার বিশ্লেষণ ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম