Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে।

স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, ‘আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে।’

যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি ‘খারাপ চুক্তি’কেও সমর্থন করবেন বলে জানান।

তিনি বলেন, আলোচনা থমকে থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালু করার মূল্যও দিন দিন বাড়ছে।


দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে।

মারফি বলেন, ‘যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে।’ যুদ্ধের কারণে দেশটিতে বিভিন্ন পণ্যের দাম ক্রমেই বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।


মারফি আরও জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন তিনি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আরও পড়ুন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম