Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রর হাতে, দাবি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রর হাতে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি থেকে ইরানের পেতে রাখা মাইন সরিয়ে ফেলেছে মার্কিন নৌবাহিনী।  কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

স্থানীয় সোমবার (১১ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ দাবি করেন। 

তিনি বলেন, মার্কিন নৌবাহিনী পুরো প্রণালি থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং এরই মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে।

তিনি আরও বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে থাকা একমাত্র শক্তি হলো মার্কিন নৌবাহিনী। তার ভাষায়, জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন কার্যত সম্পূর্ণ।

ট্রাম্প বলেন, এটি এখন খোলা।তবে তিনি স্বীকার করেন, ইরান চাইলে আবারও সেখানে মাইন পেতে রাখতে পারে। তবে মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে সরিয়ে ফেলছে বলে জানান তিনি।


ট্রাম্প মার্কিন সামরিক অবস্থানকে ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইরান মাঝে মধ্যে মাইন পেতে রাখলেও এতে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কোনো পরিবর্তন আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও বজায় রেখেছে।

তবে ট্রাম্প হরমুজ প্রণালি খোলা থাকার দাবি করলেও জাহাজ চলাচল এখনো স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।  শিপিং তথ্য অনুযায়ী, সোমবার মাত্র ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে। অথচ এর আগের ১০ দিনের দৈনিক গড় ছিল প্রায় ১১টি জাহাজ।


কেপলার-এর তথ্য বলছে, মঙ্গলবার চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ছিল খালি তেলজাতীয় পণ্যবাহী ট্যাংকার। একই সময়ে আরও দুটি জাহাজ প্রণালি থেকে বের হয়েছে—একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যটি অবশিষ্ট জ্বালানি বহন করছিল।

তুলনামূলকভাবে, সোমবার লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ২৫টি জাহাজ চলাচল করেছে। সেখানে গত ১০ দিনের দৈনিক গড় ছিল প্রায় ২৪টি জাহাজ।  

অর্থাৎ, হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খোলা থাকার দাবি করা হলেও জাহাজ চলাচল এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম