Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি?

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করছে ইরান। আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট–এর বিশ্লেষক মাইকেল স্টিভেন্স জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল কীভাবে পরিচালিত হবে তা নিয়ে ইরান, ওমান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে নেপথ্যে আলোচনা চলছে।

তবে প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার সময় জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায়ের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভেন্স বলেন, ইরানের সঙ্গে ওমান এ বিষয়ে আলোচনা করেছে এবং জিসিসির নীরব সমর্থনও রয়েছে। তার মতে, এতে বোঝা যাচ্ছে যে জিসিসিভুক্ত দেশগুলো হরমুজ প্রণালিতে নতুন বাস্তবতা মেনে নিতে শুরু করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালিকে এড়িয়ে বিকল্প পাইপলাইন ব্যবস্থার কারণে এই জলপথের গুরুত্ব কমে যেতে পারে। তবে স্টিভেন্সের মতে, এমন অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় লাগবে এবং স্বল্পমেয়াদে হরমুজের কৌশলগত গুরুত্ব কমার সম্ভাবনা নেই।  

তিনি আরও বলেন, নতুন দফার সম্ভাব্য আলোচনার আগে ইরান নিজেদের দরকষাকষির অবস্থান আরও শক্তিশালী করছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে এটিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা কৌশলগত বিজয় হিসেবে উপস্থাপন করা কঠিন।

প্রসঙ্গত, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক এই আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অঞ্চলটির নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

আল জাজিরার বিশ্লেষণ ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

আরও পড়ুন

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম