স্বাধীনতা দিবসে মোদি
সশস্ত্র নকশাল দমন হয়েছে, তবে ‘মানসিক নকশাল’ এখনো আছে
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। তবে নকশালপন্থি চিন্তাধারা এখনো টিকে আছে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন।
তিনি বলেন, বনাঞ্চলে সশস্ত্র নকশালদের দমন করে দেশকে এই সংকট থেকে মুক্ত করা হয়েছে। তবে সশস্ত্র নকশাল না থাকলেও ‘মানসিক নকশাল’ এখনো রয়েছে।
মোদি অভিযোগ করেন, মাওবাদী মানসিকতার কিছু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমাজে অশান্তি ও বিভেদ উসকে দেওয়ার সুযোগ খুঁজছে।
তিনি বলেন, এসব ‘মানসিক নকশালকে’ চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। একই সঙ্গে দেশের তরুণদের উন্নত ভারত গড়ার মূলধারার উদ্যোগের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।
মোদি আরও বলেন, এ ধরনের মানুষ নানা কৌশলে সমাজকে ভুল পথে নেওয়ার এবং সহিংসতা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরির চেষ্টা করছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


