Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তারা পরাজিত হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের ‘মালিকানাধীন ও নিয়ন্ত্রিত’ জলপথ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালির ওপর ইরানের অধিকার আছে।  তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন তিনি।

মোহসেনি-এজেই আরও বলেন, সামরিকভাবে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।  ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর সতর্কবার্তা এল।

তথ্যসূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

আলজাজিরার এক্সপ্লেইনার মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আরও পড়ুন

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম