Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৯০০ কর্মী ছাঁটাই করা সেই ভারতীয় সিইও হারালেন চাকরি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

৯০০ কর্মী ছাঁটাই করা সেই ভারতীয় সিইও হারালেন চাকরি

বিশাল গার্গও চাকরিচ্যুত হয়েছেন। সংগৃহীত ছবি

Advertisement

২০২১ সালে এক জুম কলে প্রায় ৯০০ কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ। সেসময় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। প্রায় পাঁচ বছর পর এবার সেই গার্গই হারালেন নিজের চাকরি।

গত ৩ আগস্ট অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম এন্ড ফাইন্যান্সের সিইও পদ থেকে গার্গকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে। গার্গের চাকরি হারানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে চাকরি হারিয়ে চুপ করে বসে নেই গার্গ। তিনি দাবি করেছেন, লুইস কৌশলে তাকে সরিয়ে বোর্ডের আস্থা অর্জন করেছেন। গার্গের মতে, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করে কোম্পানির খরচ কমানো ও লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন।

এরপর ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে নেওয়া হয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি অন্য পরিচালকদের গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে রাজি করান।

গার্গ বলেন, আমার ধারণা, সে সবসময়ই সিইও হতে চেয়েছিল। বোর্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে।

নিজের পদ ফিরে পেতে এবার আইনি পথেও হাঁটছেন গার্গ। তিনি প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন। বোর্ডের কাছে পাঠানো চিঠিতে তাকে আবার সিইও পদে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

গার্গ বলেন, তিনি গত ১০ বছর ধরে কোম্পানিটি পরিচালনা করেছেন এবং কিছু ক্ষেত্রে বাস্তবায়ন নিখুঁত না হলেও ‘বেটার ও হোমের’ ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও আশাবাদী।

যে ঘটনায় আলোচনায় এসেছিলেন গার্গ

২০২১ সালের ডিসেম্বরে Better-এর প্রায় ৯০০ কর্মীকে একটি জুম কলে চাকরিচ্যুত করেন গার্গ। এই কর্মীরা তখন কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ ছিলেন।

সেই জুম কলের ধরন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ছাঁটাইয়ের কারণ হিসেবে গার্গ বাজারের দক্ষতা, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতার কথা বলেছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে কোম্পানির পুরো বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি দলও ছিল।

প্রায় পাঁচ বছর পর এবার সেই বহুল আলোচিত সিইও নিজেই চাকরিচ্যুত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

আমরা কারও কাছে ভিক্ষা চাই না: কংগ্রেস

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

আরও পড়ুন

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম