Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

ইমরান খান। ছবি: সংগৃহীত

Advertisement

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদে অবস্থিত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন। সংবিধানের অনুচ্ছেদ ৯ অনুযায়ী মানুষের জীবন ও চিকিৎসাসেবার মৌলিক অধিকার নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী শিফা হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে একজন হৃদরোগ বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান এবং তার বোন ড. উজমা খান যুক্ত থাকবেন। এই পরীক্ষার যাবতীয় খরচ তার পরিবার বহন করবে।

তবে রায়ের সঙ্গে বেশ কিছু কড়া শর্ত দেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল রিপোর্ট কোনোভাবেই সংবাদমাধ্যম বা জনসমক্ষে প্রকাশ করা যাবে না কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এই সুবিধা বাতিল করা হবে। এছাড়া হাসপাতালের আশপাশে কোনো ধরনের রাজনৈতিক জমায়েত বা বিক্ষোভ করা নিষিদ্ধ করা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, ইমরান খান এখন থেকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন এবং তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

এর আগে কারা কর্তৃপক্ষ আদালতে দাবি করেছিল যে কারাগারে তাকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন মেডিকেল রিপোর্টে তার মানসিক চাপ, রক্তচাপের সমস্যা এবং চোখের চিকিৎসার বিষয়টিও তুলে ধরা হয়েছিল।

সূত্র: দ্য ডন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম