Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কানাডার ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

কানাডার ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর করার ঠিক আগমুহূর্তে সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশই একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে জানিয়ে এই শুল্ক আরোপ আপাতত তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও অটোয়া সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত হলেই চুক্তি সম্পন্ন হবে। 

এই আশাতেই তিনি বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে কার্যকর হতে যাওয়া শুল্ক সাময়িকভাবে থামিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় বন্ধ হওয়া ‘কিস্টোন এক্সএল পাইপলাইন’ প্রকল্পটি আবার চালুর ইঙ্গিতও দেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বড় ধরনের বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বেশ ভালো অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান বাকি।

এর আগে গত মাসে কানাডার মদ, গাড়ি ও দুগ্ধজাত পণ্যে বৈষম্যের অভিযোগ তুলে দেশটির ওয়াইন, সিমেন্ট ও হকি স্টিকের মতো বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। 

এই শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির মুখে পড়ত। এ কারণে কানাডার প্রতিনিধিদল ওয়াশিংটনে গিয়ে দফায় দফায় আলোচনা চালায় এবং মার্কিন পণ্যের ওপর কিছু ছাড় দেওয়ার আশ্বাস দেয়। এর ফলেই আপাতত বড় ধরনের বাণিজ্য সংঘাত এড়ানো সম্ভব হলো।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

আরও পড়ুন

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম