Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানকে সহায়তা করা দেশকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুমকি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

ইরানকে সহায়তা করা দেশকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানকে কোনো ধরনের সহায়তা বা ব্যবসায়িক সুবিধা দেওয়া যেকোনো দেশকে ‘ভয়াবহ’ শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরু করা হচ্ছে। তার ভাষায়, এটি হবে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও ইরানকে বিচ্ছিন্ন করার উদ্যোগ।

তিনি আরও বলেন, কোনো দেশের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা যদি ইরানকে যেকোনো ধরনের আর্থিক বা অর্থনৈতিক সহায়তা দেয়, তাহলে সেই দেশও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।

তবে কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

তিনি এই উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান।

ট্রাম্পের ভাষায়, এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেবে। 

তথ্যসূত্র: দ্য ডন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

আরও পড়ুন

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম