Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভূমিকম্পের ৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৮৪ বছরের বৃদ্ধাকে জীবন্ত উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

ভূমিকম্পের ৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৮৪ বছরের বৃদ্ধাকে জীবন্ত উদ্ধার

Advertisement

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৮৪ বছর বয়সি এক বৃদ্ধাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। 

গত শনিবার (১৫ আগস্ট) সকালে দেশটির ফ্লোরেস দ্বীপে আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগে অন্তত ৭৩ জন নিহত, ৯০০ জনেরও বেশি আহত এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে নিতুংলিয়া গ্রামের রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে সেখানেই পলিনা পোবি নামের ওই বৃদ্ধা বাঁশের তৈরি ধসে পড়া ঘরের নিচে আটকা পড়েন। তিনি প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় নড়াচড়া বা কথা বলতে পারছিলেন না। ফলে মঙ্গলবার (১৮ আগস্ট) ঘটনার চতুর্থ দিনে স্বজনরা অবশেষে তাকে খুঁজে পান। 

কয়েক দিন ধরে খাবার ও পানি ছাড়া আটকে থাকার কারণে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন, তবে অবাক করার মতো বিষয় হলো তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন ছিল না। স্থানীয় প্রশাসন বিষয়টিকে অলৌকিক উল্লেখ করে জানান, তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

দ্বীপজুড়ে ক্ষতিগ্রস্ত সড়ক ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে এখনো তৎপরতা চালাচ্ছেন কর্মীরা। ইতোমধ্যে দুর্গম এলাকায় দ্রুত খাদ্য, তাঁবু ও জরুরি সামগ্রী পৌঁছে দিতে সামরিক বিমান ও জাহাজ ব্যবহার করে প্রায় ৩৯৮ টন ত্রাণ সরবরাহ করা হয়েছে। 

তবে শনিবারের পর থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি অনুকম্পন বা আফটারশক রেকর্ড করা হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাস্তুচ্যুত এই মানুষগুলো কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও চরম বিপর্যয়ের মধ্যে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

ভৌগোলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় বাসিন্দাদের। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মৃত্যু

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

প্রশান্ত মহাসাগরে ৬.৫ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরে ৬.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

আরও পড়ুন

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম